1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

এডওয়ার্ড কলেজ ছাত্রদলের হল কমিটি গঠনের কার্যক্রম শুরু, বিজয় ২৪ হলের কমিটি ঘোষণা

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬২ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আওতাধীন হলসমূহে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে হল কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের প্রথম অংশ হিসেবে সোমবার (২২ জুন) বিজয় ২৪ হলের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

নবঘোষিত কমিটিতে মোঃ হামিদুল ইসলামকে সভাপতি এবং মোঃ রাজু আহমেদ লিখনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। হামিদুল সমাজবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের এবং লিখন অর্থনীতি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র।

এর আগে গত ২০ এপ্রিল এডওয়ার্ড কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই কলেজের বিভিন্ন হল ভিত্তিক কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। প্রসঙ্গত, এডওয়ার্ড কলেজে বর্তমানে ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, হলভিত্তিক এই সাংগঠনিক কাঠামো কলেজ ক্যাম্পাসে কার্যকর ছাত্ররাজনীতি পরিচালনা ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host