1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ডিসেম্বরে সরবরাহ সম্ভব : আসিফ মাহমুদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৬ সময় দর্শন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, ‘রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।’উপদেষ্টা আরো বলেন, ‘বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে।’

উপদেষ্টা আসিফের দিকনির্দেশনায় কেবল স্থানীয় সরকার বিভাগ থেকেই চলতি অর্থবছরে ২ হাজার ৮৯ কোটি টাকা ব্যয় হ্রাস করা হয়েছে।প্রকল্পের যৌক্তিকতা ও উদ্দেশ্য বিবেচনায় বাতিলের প্রক্রিয়াধীন ৫টি প্রকল্প, যার প্রাক্কলিত ব্যয় ৪৭৬ কোটি টাকা।

বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রহণ করা প্রকল্পসহ স্থানীয় সরকার বিভাগের যাবতীয় প্রকল্প জনবান্ধব কিনা তা যাচাই-বাছাই করে প্রকল্পের পুনঃমূল্যায়ন, সংশোধন ও ব্যয় হ্রাস বা অভিযোজন চলমান বলে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host