1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত

বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া সরকারের জন্য ভালো হবেঃ নুরু

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১০ সময় দর্শন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে। (প্রথম আলো)

অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, তাঁদের সরিয়ে দেওয়া সরকারের জন্য ভালো হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নুরুল হক বলেন, ‘আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি, যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে আমাদের আন্দোলনকারী ছাত্রনেতার মধ্যে যাঁরা উপদেষ্টা হয়েছেন, তাঁরা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এ কথাটি প্রচলিত আছে, এ দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে। সেই কারণে আমরা বলেছি যে এই দলের সঙ্গে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা, তাঁদেরকে অপসারণ করা বা তাঁদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে।’

নুরুল হক বলেন, বিএনপির পক্ষ থেকে আরও একজন উপদেষ্টা (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে। সংগত কারণেই এ রকম বিষয়গুলোকে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং উত্তরের প্রশাসকের হিযবুত তাহ্‌রীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে—এ বিষয়গুলোতে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন তাঁরা।

সামরিক বাহিনীর বিরুদ্ধে জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকার যেন সামরিক বাহিনীসহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে, তাদের সঙ্গে যেন সরকারের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং (বোঝাপড়া) থাকে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা সে বিষয়টায় গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন ঘন ঘন হয়।

‘আমরা বলেছি, প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে। সে ক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানা ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সে ক্ষেত্রে আমরা তাদের পরিপূর্ণ সহযোগিতা করব,’ বলেছেন নুরুল হক।

সুত্রঃ প্রথম আলো

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host