1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত

প্রধান উপদেষ্টার প্রতি সব দলের সমর্থন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবগুলো দল ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা আলাদা আলাদাভাবে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে দেশের নেতৃস্থানীয় তিনটি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

প্রেস সচিব বলেন, এনসিপি প্রধানত সরকারের প্রতি দুটি আহ্বান জানিয়েছে। এক, আওয়ামী লীগের আমেলে হওয়ার সব নির্বাচন বাতিল চেয়েছে। দুই, তারা স্থানীয় নির্বাচন আগে চেয়েছে। দলটির নেতারা বলেছেন, দেশে অনেক দিন থেকেই কোনো নির্বাচন হয় না। তাই স্থানীয় নির্বাচনগুলো আগে হওয়া দরকার।

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে অপরজন ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের পক্ষ থেকে নির্বাচন ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

তার আগে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির চার নেতা। এতে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

বিএনপির পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে নিজ নিজ প্রস্তাব পেশ করলেও দলগুলোর পক্ষ থেকে ড. ইউনূসের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host