1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

‘সংঘাত-কাদা ছোড়াছুড়িতে সমাধান মিলবে না, দরকার অর্থবহ সংলাপ’

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না, দরকার অর্থবহ সংলাপ। শনিবার সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া কোন অবস্থায়ই ঠিক না। সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হয়ে সতর্ক পর্যবেক্ষণ করছে জামায়াত।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডে নির্বাচন সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, যদিও এখন পর্যন্ত এর কোনো রোডম্যাপ জনগণের সামনে আসেনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, মানবিক করিডরের বিষয়ে জাতীয় নিরাপত্তা জড়িত। তাই জামায়াত চেয়েছে এটা নিয়ে যেন সরকার ভেবেচিন্তে অগ্রসর হয়। সরকারের উচিত সব পক্ষের সঙ্গে বসে যেন এ ধরনের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার যে কথা বলেছেন, আমরা তাতে আস্থা রাখতে চাই। কারণ তিনিতো আমাদের অভিভাবক, প্রতিপক্ষ না। আমরা রাজনৈতিক দলগুলো মিলেই তাকে দায়িত্ব দিয়েছে। তাই এ সরকারকে সহযোগিতা করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়েছিল। সে সময় নির্বাচনের নামে তামাশা করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তাই এবারের প্রত্যাশা অনেক বেশি। আমরা যেনতেন কোন নির্বাচন চাই না। বিগত সরকারের সময়ে গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host