1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না: বিএনপি নেতা ফারুক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬২ সময় দর্শন

ড. ইউনূস ১৮ কোটি মানুষের, আমরা আপনার পদত্যাগ চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘পদত্যাগের খবর পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না; এনসিপি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। আপনার পদত্যাগের খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।’

তিনি বলেন, ‘আপনি নন্দিত, ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকুক। যদি নিন্দিত হয়ে বিদায় নেন তাহলে আমরা মনে কষ্ট পাব। আপনি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। তাহলে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে।’

সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host