1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭০ সময় দর্শন

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না হলে বিজনেস ক্লাসে বিমানে ফিরবেন তিনি।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান, রবিবার ও সোমবার ধরে পরিকল্পনার প্রস্তুতি চলছে, তবে এখনো এয়ার অ্যাম্বুল্যান্স চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে তিনি যুক্তরাজ্যে যান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন। বর্তমানে তিনি লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে চিকিৎসাধীন।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, খালেদা জিয়াকে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

তিনি জানান, ফেরার সময় তাঁর সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। তবে তিন নাতনির মধ্যে কারা কারা আসছেন, তা এখনো নিশ্চিত নয়।

খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা দেশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পর দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। তারেক রহমানের সঙ্গে তিনিও এক এগারো সরকারের সময় লন্ডন চলে যান।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host