1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রাষ্ট্রপতি স্ব-বিরোধী বক্তব্য দিয়েছেন : আইন উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪০ সময় দর্শন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতি নিজেই গত ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।

তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তাঁর কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন তা তাঁর স্ব-বিরোধী বক্তব্য।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন  উপদেষ্টা আসিফ নজরুল সোমবা এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত বা রেফারেন্স জানতে চান।

এর পরিপ্রেক্ষিতে  তৎকালীন  প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্য সব বিচারপতি মিলে  একটা মতামত প্রদান করেন, যার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।

আসিফ নজরুল বলেন, এই রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর রয়েছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host