1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

নৈতিকতা ও মূল্যবোধ প্রসারে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য : ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৮ সময় দর্শন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নৈতিকতা ও মূল্যবোধ প্রসারে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী বের হবে তারাই আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দেবে। এ কারণে আমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট বের করতে হবে।

আজ সোমবার চট্টগ্রামের কুমিড়াতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দু’দিনব্যাপী  ইসলামী বিশ্ববিদ্যালয় ও সমসাময়িক চ্যালেঞ্জ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

মিশরের কায়রোর ইসলামী বিশ্ববিদ্যালয় লীগের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
ধর্ম উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গৌরবময়  পা-িত্য ও পেশাগত দক্ষতা রয়েছে এবং তারা শুধু দেশীয় নয়, বিদেশি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ডিগ্রী অর্জন করেছেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্যও গৌরব বয়ে এনেছে।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিনিময় প্রোগ্রাম রয়েছে।

এখান থেকে পড়াশোনা করে তুর্কি, সৌদি আরব ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আগত ইসলামী স্কলারদের উদ্দেশে ড. খালিদ বলেন, আমাদেরকে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে সমসাময়িক ও আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। অপার সম্ভাবনা আমাদেরকে হাতছানি দিচ্ছে।

জনগণের যে আকাঙ্খা ও চাহিদা পূরণে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের মহাসচিব অধ্যাপক ড. আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-মুসলেহ।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আযাদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি  বোর্ডের সদস্য ড. এ জেড এম ওবায়দুল্লাহ ও কায়রোর ইসলামী বিশ্ববিদ্যালয় লীগের অধ্যাপক ড. সামী মোহাম্মদ রাবী এল-শেরিফ।

অন্যান্যের মধ্যে  এমিরেটাস অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড. এ কে এম আজহারুল ইসলাম, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ শামসুল আলম, জর্ডান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নাথিয়ের মুফলেহ মুহাম্মদ ওবায়দাৎ ও অধ্যাপক ড. মো. নাজমুল হক নদভী প্রমূখ বক্তব্য রাখেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host