1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩জনকে হত্যা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ সময় দর্শন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়া ১৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্পণ্ড১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ভোররাতে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host