1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বাংলাদেশি মাছ ধরার ট্রলারে ‘মিয়ানমারের নৌবাহিনীর’ গুলিতে নিহত ১, আহত ২

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ সময় দর্শন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। মিয়ানমার নৌবাহিনী ৬০ জনসহ ৫টি মাছ ধরার ট্রলার আটকে রেখেছে বলে জানিয়েছেন জেলেরা।

নিহত ওই জেলে হলেন-শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে মো. ওসমান গনি। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে। আহত ২ জেলেও ওই একই ট্রলারের। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর আড়াইটায় সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার ট্রলারে নৌবাহিনী গুলি করে। এতে ১ জন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া জেলেসহ ৫টি ট্রলার আটকে রেখেছে মিয়ানমার নৌবাহিনী।

ট্রলার মালিক সাইফুল বলেন, ‘সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে নিয়ে যায়। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। এরপর আজ বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত ও আহত জেলেদের নিয়ে ট্রলারটি দুপুর আড়াইটায় শাহপরীর দ্বীপে এসে পৌঁছে।’

ট্রলার মালিক মতিউর রহমান বলেন, ‘ধরে নিয়ে যাওয়া ট্রলার ও মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে আসা ট্রলারের মাঝি জানিয়েছে, অন্যান্য ট্রলারসহ জেলেদের মিয়ানমারে আটকে রাখা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের শাহপরীর দ্বীপে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন’।

সূত্র: মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host