1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চাটমোহরে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় যুবক গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ সময় দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আতিকুর রহমান সাগর নিজেই চাটমোহর থানায় চলে আসেন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত যুবক চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।

জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার ব্যবহৃত নিজ নামীয় ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবী করেন।

উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবের আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার নিকট অভিযুক্ত তার ছেলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তিনি জানান ইসলাম নামক এক ব্যক্তির নিকট রয়েছে। আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের নিকট এ ব্যাপারে জানতে চাই। আতিকুর রহমান সাগরকে থানায় সোপর্দ করতে বলি এবং ইসলামের দোকানে অবস্থান করি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি, তবে গ্রেপ্তার হয়েছে কি না জানি না।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবক নিজেই থানায় এসে আত্মসমর্পন করেছে। পওে তারেক গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host