1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

‘সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন’

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ সময় দর্শন

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। শুধু মালিক ও সম্পাদক পক্ষের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে। সেই সঙ্গে সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে।

আজ সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনো বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারি থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।

শুধু মালিক ও সম্পাদক পক্ষের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে।

জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল, তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে।

নাহিদ ইসলাম আরো বলেন, তরুণদের মধ্যে সাংবাদিকতায় আসার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বাড়ছে হতাশা। সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host