1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

পাঁচারের অর্থ ফেরাতে দুদককে সহযোগিতা করবে ইইউ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ সময় দর্শন

পাঁচার হওয়া অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা সুইজারল্যান্ড, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে মানিলন্ডারিং বেশি হয়। পাঁচার হওয়া অর্থের তথ্য চেয়ে দুদক ৭১ টি চিঠি পাঠিয়ে জবাব পেয়েছে মাত্র ২৭টির।

অর্থপাঁচার রোধসহ যেকোনো ইস্যুতেই  ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল দুদককে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে জানিয়ে তিনি বলেন, পাঁচার হওয়া অর্থ ফেরত আনতে দুদক কীভাবে সহযোগিতা পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে হাসিনা সরকারের আমলে পাঁচার হওয়া অর্থ দেশে ফেরাতে বেশ জোরালোভাবেই তৎপরতা শুরু করেছে দুদক। ইতোমধ্যে এফবিআই, বিশ্বব্যাংক ও জাতিসংঘের ইউএনওডিসি’র সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host