1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জাতীয় নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি)। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। রোববার বিজিবির কুষ্টিয়া সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের সময় বিজিবি ডিজি মেজর জেনারেল একে এম নাজমুল হাসান জওয়ানদের উদ্দেশে এই নির্দেশনা দেন। 

শনিবার ও রোববার বিজিবি ডিজি কুষ্টিয়া সেক্টরের সেক্টর সদর দপ্তরসহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মহেশপুর ব্যাটালিয়ন সদর ও দুর্গম পদ্মার চরাঞ্চলে উদয়নগর বিওপি, মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর বিওপিসহ আরও বেশ কয়েকটি বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যাটালিয়ন সদরের কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং ব্যাটালিয়ন ও বিওপি পর্যায়ে সকল সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বিজিবি ডিজি বিজিবি সদস্যদেরকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। বিজিবি ডিজি সৈনিকদের উদ্দেশে বলেন, ‘জাতীয় নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকুন।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন ২২৮ বছরের ঐতিহ্যবাহী সংগঠন-বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ অন্যান্য যেকোনো ধরনের চোরাচালান বন্ধে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে।

Capture

ব্যাটালিয়নের পাশাপাশি বিজিবি ডিজি চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের ব্যাপারে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে রোববার বিজিবি ডিজি চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি পরিদর্শন করেন। এ সময় বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার এ কে আরিয়া বিজিবি ডিজিকে ফুলেল শুভেচ্ছা জানান।

অন্যদিকে বিজিবি ডিজি সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ অফিসার ও জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। দুই দেশ তথা দুই বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালীন বিজিবি ডিজিরি সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host