1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সরিষা শাকের যত উপকারিতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৫৩ সময় দর্শন

শীত মৌসুমে নানা প্রকার সবজির পাশাপাশি পাওয়া যায় নানা রকম শাকও। বিশেষ করে এসময়  সরিষা শাকের দেখা মেলে। শীতের সময়ের সহজলভ্য শাকের মধ্যে এটি একটি। এই শাক কেবল সুস্বাদুই নয়, সেইসঙ্গে নানা ধরনের পুষ্টিগুণেও ভরা। 

এতে ক্যালোরি থাকে খুব কম, ভিটামিন ও খনিজ থাকে পর্যাপ্ত। সরিষা শাক খেলে পাবেন বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা।

চলুন জেনে নেওয়া যাক- সরিষা শাক একটি নিরামিষ খাবার যা অনেকভাবেই খাওয়া যায়। এটি অন্যান্য শাক যেমন বথুয়া, পালং, মুলা ইত্যাদি শাকের সঙ্গেও মিশিয়ে রান্না করা যায়। সরিষা শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে

সরিষা শাকে ভিটামিন কে, এ এবং সি- তিনটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস। এই শাকে থাকে ম্যাঙ্গানিজ, ভিটামিন ই এবং ফোলেটও। এসব উপাদান একসঙ্গে শরীরের জন্য কার্যকরী ভূমিকা রাখে। বিশেষ করে হার্টের সমস্যা, অ্যাজমা কিংবা মেনোপজ ইত্যাদি ক্ষেত্রে এটি বেশি উপকারী। এই শাকে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মূখ্য ভূমিকা রাখে।

দীর্ঘস্থায়ী অসুখ প্রতিরোধ করে
সরিষা শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল ও অন্যান্য অসুখের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। তাই দীর্ঘস্থায়ী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে সরিষা শাক খেতে পারেন।

স্বাস্থ্যের জন্য ভালো

সরিষা শাকে থাকে প্রচুর ভিটামিন এ যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। এই ভিটামিন আমাদের ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও উপকারী।

হার্ট ভালো রাখে

বেশিরভাগ সবুজ শাকই হার্ট ভালো রাখতে কাজ করে। সরিষা শাকও এর ব্যতিক্রম নয়। এই শাক খেলে তা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এনে হার্টের সমস্যার ঝুঁকি কমায়।

কীভাবে খাবেন

সরিষা শাক অন্যান্য শাকের মতোই রান্না করে খেতে পারেন। এছাড়াও এটি মসুর ডালের সঙ্গে, স্যুপ হিসেবে, পাস্তা, সালাদ, স্মুদি কিংবা জুস হিসেবেও খেতে পারেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host