1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪২৪ সময় দর্শন
বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা

পঞ্চগড় প্রতিনিধি||

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড়ের একটি আদালতে মামলা করেছেন বীর মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সৌরভ। আজ বৃহস্পতিবার সকালে তিনি পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার সিআইডিকে তদন্ত করে আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে তিনি বলেন, মেয়র জাহাঙ্গীর আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হয়েও দল ও দেশের ক্ষতি করে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

এ ছাড়া তিনি মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতিকে ছোট করেছেন। ৪ মিনিট ৪ সেকেন্ডের একটি বক্তব্যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জন্য বঙ্গবন্ধুকে দায়ী করে বলেন, ‘লোক মেরে বঙ্গবন্ধু তার স্বার্থ উদ্ধার করেছে।’ তার উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তাই মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এই মামলা দায়েরকে কর্তব্য হিসেবে মনে করেছেন তিনি।

মামলার বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবিক বাংলাদেশ সোসাইটি পঞ্চগড় জেলার সভাপতি এবং মুক্তিযোদ্ধা সন্তান আশিকুজ্জামান সৌরভ বলেন, ‘স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধা ও আমাদের স্বাধীনতা নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তার এই বক্তব্য বঙ্গবন্ধু পরিবার ও মুক্তিযোদ্ধাদের আহত করেছে। এই বক্তব্যের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাধীনতা বিরোধীদের উস্কানি দিচ্ছেন। তাই তার বিরুদ্ধে মামলা করাকে নৈতিক দায়িত্ব বলে মনে করেছি।’

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী আরাফাত হোসেন জনী বলেন, ‘রাষ্ট্রবিরোধী অসঙ্গতিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এনে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাদী আশিকুজ্জামান সৌরভ মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

এর আগে গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে। তিনি মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host