1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সরকার অরাজকতা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে : ফখরুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৩৯ সময় দর্শন
সরকার অরাজকতা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে : ফখরুল

অনলাইন ডেস্কঃ

সরকার দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না। জনগণের ঘাড়ে চেপে বসা বর্তমান শাসকগোষ্ঠী সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে বেপরোয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনের শাসন, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা ধুলোয় মিশিয়ে সরকার একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে তিনি বলেন, ‘এ কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না। তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host