1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

টিকার উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ চায় ডব্লিউএইচও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৩১ সময় দর্শন

অনলাইন ডেস্ক : জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে সব দেশে সহজেই বিতরণের জন্য কোভিড-১৯ টিকার উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

২০টি দেশে ২০ মিলিয়ন টিকা বিতরণের এক ঐতিহাসিক সপ্তাহ শেষে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়াসুস শুক্রবার বলেন,  আরও ৩১টি দেশ আগামী সপ্তাহে ১৪.৪ মিলিয়ন ডোজ করোনাভাইরাসের টিকা পাবে।

জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি একটি উৎসাহজনক অগ্রগতি, তবে কোভ্যাকসের মাধ্যমে টিকা বিতরণের পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। এখন আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো, সব দেশকে মহামারি শেষ করতে সহায়তা করা। এর অর্থ হলো উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া।

টেড্রস বলেন, ডব্লিউএইচও এবং এর কোভ্যাকস অংশীদাররা ‘প্রতিবন্ধকতা’ ও প্রাসঙ্গিক সমাধান বের করতে আগামী সপ্তাহে সরকার এবং শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠক করবে।

‘বর্তমানে আমরা রফতানি নিষেধাজ্ঞা থেকে শুরু করে কাঁচামাল, প্লাস্টিক এবং ছিপিসহ কাঁচামালের ঘাটতির কারণে উৎপাদনের গতি বাড়াতে বেশ কিছু বাধার মুখোমুখি হচ্ছি’,- বলেন তিনি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host