জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ডিবি অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পাঁচবিবি থানার বগজানা ইউনিয়নের চেচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা