1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৪ সময় দর্শন

দিনাজপুর জেলা, প্রতিনিধি :-
দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) দিনাজপুর দুদক কার্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগের দুদকের পরিচালক মোঃ নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। দিনাজপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মশালায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও জানান, দুদক দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং যেখানেই অনিয়ম বা দুর্নীতি পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পরে একটি সংক্ষিপ্ত ফটোসেশন অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host