1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সেন্টমার্টিন–টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১৩ জন আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে পৃথক দুটি অভিযানে বিদেশি মদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে একটি বোট থেকে আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।
এছাড়া, বুধবার (৬ মে) দিবাগত রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ নিত্যপণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। এ সময় বোটসহ আরও ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host