1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি: বাঁধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ সময় দর্শন
বিনোদন ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আজমেরী হক বাঁধন। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে। অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম, পরে যুক্ত হয়েছেন চলচ্চিত্রেও। তার অর্জনের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

দেশীয় অঙ্গন পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অবস্থান তৈরি করেছেন বাঁধন। বিশেষ করে রেহানা মরিয়ম নূর সিনেমার মাধ্যমে তিনি বিশ্ব চলচ্চিত্রে আলোচিত হয়ে ওঠেন। ছবিটি কান চলচ্চিত্র উৎসব-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা মাস্টার জায়গা করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। রেজওয়ান শাহরিয়ার পরিচালিত এই সিনেমাটি একটি রাজনৈতিক থ্রিলার।

এই উৎসবে অংশ নিতে নেদারল্যান্ডসে যান বাঁধন।

বাঁধন জানান, আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণের পথ মোটেও সহজ ছিল না। তিনি বলেন, “উৎসবে আমরা সবাই নিজের টাকা দিয়েই গিয়েছিলাম। আমরা টাকা বাঁচাতে ২০ ঘণ্টা ট্রানজিটওয়ালা ফ্লাইট নিয়েছিলাম।”

ভ্রমণের কষ্টের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “এয়ারপোর্টে শুয়ে, বসে, ঘুমিয়ে সময় কাটিয়েছিলাম। ঠান্ডায় মারা যাই যাই অবস্থা।”

তবে এত প্রতিকূলতার মধ্যেও তারা উৎসব উপভোগ করেছেন। কিন্তু সেখানেও বিপত্তি পিছু ছাড়েনি।

বাঁধনের ভাষায়, “আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে নাসির ভাইয়ের (অভিনেতা নাসির উদ্দিন) প্রায় দেড় লাখ টাকা চুরি হয়ে যায়, হোস্টেলে আগুন লাগে।”

এই অভিজ্ঞতা তাদের নাড়িয়ে দেয় বলে জানান তিনি। শেষে যোগ করেন, “তখন আমরা তিনজনই ১০০ বার বলেছি আমাদের দেশ অনেক ভালো।”

সংগ্রাম, প্রতিকূলতা আর নিরন্তর পরিশ্রমের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন আজমেরী হক বাঁধন—এই অভিজ্ঞতাগুলো যেন তার সেই পথচলারই প্রতিচ্ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host