1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সিরিজ জয়: শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট দেশ নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবির: সংসদে ওয়াদুদ ভূঁইয়া ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন দেশে পৌঁছেছে স্ত্রী নির্যাতন ও ভ্রূণহ/ত্যার অভিযোগ, জাবি শিক্ষকের বিরুদ্ধে  সরকার শুধু মার্চেই ছাপিয়েছে ২০ হাজার কোটি টাকা: পিআরআই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সম্পূর্ণভাবে বন্ধ হলো বিদ্যুৎ উৎপাদন সরকারের কাছে তদন্তের আহ্বান বৈছা মুখপাত্রের: অনুদান আত্মসাত করলেন ৩ সমন্বয়ক হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান চরম বিপর্যয়ের মুখে দেশের পোল্ট্রি শিল্প হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ২৬ শিশুর: চট্টগ্রামে নিউমোনিয়ার রুদ্ররূপ

দেশ নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবির: সংসদে ওয়াদুদ ভূঁইয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সংসদের ভেতরে ও বাইরে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত সংগঠন জামায়াত শিবির-এমন মন্তব্য করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এই গোষ্ঠী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। দেশ নিয়ে তারা গভীর ষড়যন্ত্র করছে।

এই ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের মানুষ বসে আঙ্গুল চুষবেনা এবং চুপ থাকবেনা বলে মন্তব্য করেন তিনি।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা নিশ্চুপ থাকবে না এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার পেছনেও ওই গুপ্ত সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে।

তার দাবি, শুধু ‘গুপ্ত’ শব্দ উচ্চারণ করায় ছাত্রদলের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাকে যারা মেনে নিতে পারেনি, তারাই দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। সংসদের ভেতরে ও বাইরে একই ধরনের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তার বক্তব্য চলাকালে বিরোধীদলীয় সদস্যরা হইচই করলে তিনি অভিযোগ করেন, বিরোধী দল গণতান্ত্রিকভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না এবং ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করছে।

এদিকে তার বক্তব্যকে ‘উসকানিমূলক’ ও ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এ ধরনের ভাষা সংসদের শালীনতা নষ্ট করে এবং জনগণকে বিভ্রান্ত করতে পারে।

বক্তব্যের কিছু অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host