1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ সময় দর্শন
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন সংস্কার অগ্রাধিকার নিয়ে বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বৈঠকে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ড. আরিফ দৌলা (এসিআই পিএলসি), সৈয়দ নাসিম মঞ্জুর (এপেক্স ফুটওয়্যার), আহসান খান চৌধুরী (প্রাণ-আরএফএল গ্রুপ), আবদুল মুকতাদির (ইনসেপ্টা গ্রুপ), মো. আব্দুল জাব্বার (ডিবিএল গ্রুপ), সোহানা রউফ চৌধুরী (র‌্যাংগস গ্রুপ) প্রমুখ।

এছাড়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিস্থিতি, করনীতি, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, লজিস্টিকস ও রপ্তানি বহুমুখীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সরকারের কাছে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত তুলে ধরেন।

উদ্যোক্তারা বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান। তারা শিগগিরই একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা তৈরি করবেন, যাতে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী পরামর্শ দেন যে, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক রাখতে প্রস্তাবনায় অন্যান্য দেশের প্রমাণভিত্তিক আইনগত, নীতিগত এবং নিয়ন্ত্রক দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করা উচিত। সরকারপক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘উদ্যোক্তাদের সাথে এই সভার উদ্দেশ্য হলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এ বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ এজেন্ডাকে এগিয়ে নিতে ব্যবসায়ী প্রতিনিধিদের একত্র করার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host