1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পলাশের ডাংগায় ডাব পারা নিয়ে দ্বন্দ্বে তরুন কে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে দ্বন্ধের জেরে মামুন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন গালিমপুর গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। সে পেশায় অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।
পুলিশ জানান, ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে দুই দিন আগে গাছের ডাব পারার কথা বলে রাবেয়া নামে এক প্রতিবেশী ফুফু মামুনকে তার বাসায় ঢেকে নিয়ে যায়। পরে রাবেয়া তাকে দিয়ে তাদের এবং প্রতিবেশী আজিজুলের গাছ থেকে ডাব পারায়। এই ডাবগুলো একসাথে করে রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের পরিবারকে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়। এ নিয়ে তাদের মধ্যে আজিজুলের কথা-কাটাকাটি হয়। পরে মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও অটোরিকশা ভাঙচুর করে আজিজুল। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমান্য ব্যক্তিরা আপোষ মিমাংসা করতে আসলে আজিজুলের পক্ষ থেকে মানা হয়নি। পরে আজ শুক্রবার বেলা ১১ টায় মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের এক ইটভাটার পশ্চিম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মামুনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আছে, সেখানে ময়নাতদন্ত হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host