1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

জ্বালানি সংকটের প্রভাবে রাজধানী ঢাকার সড়কে যানবাহনের সংখ্যা কমেছে। এর ফলে বায়ুদূষণে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনো বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা IQAir-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল অষ্টম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১২৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তবে গত বছরের একই সময়ে ঢাকার একিউআই স্কোর গড়ে ১৫০-এর ওপরে ছিল, যা সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। সে তুলনায় চলতি বছরে দূষণের মাত্রা কিছুটা কমেছে বলে দেখা যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদের পরও রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বাড়েনি। ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আসফিকুজ্জামান আকতার বলেন, জ্বালানি সংকটের কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন।

পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্দেশনায় শেয়ার করে গাড়ি ব্যবহারের প্রবণতাও বেড়েছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, এদিন ২০০-এর বেশি একিউআই স্কোর নিয়ে শীর্ষে ছিল মিশরের কায়রো ও দ্বিতীয় অবস্থানে সেনেগালের ডাকার।

এছাড়া ১৫০-এর বেশি স্কোর নিয়ে তালিকায় ছিল ভিয়েতনামের হ্যানয়, থাইল্যান্ডের চিয়াং মাই, কম্বোডিয়ার নম পেন এবং চীনের বেইজিং। ১০০ থেকে ১৫০-এর মধ্যে থাকা শহরের তালিকায় ঢাকার পাশাপাশি ছিল সাংহাই, কুয়ালালামপুর, কলকাতা, ইয়াঙ্গুন ও জাকার্তা।

বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোরকে আন্তর্জাতিকভাবে একটি মানদণ্ড হিসেবে ধরা হয়।

এই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ২০০-এর ওপরে গেলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন কমার কারণে সাময়িকভাবে বায়ুদূষণ কমলেও দীর্ঘমেয়াদে টেকসই উন্নতির জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host