1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সোলায়মান লেংটার ১০৭তম ওরস-মেলা বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৩ সময় দর্শন

স্থানীয় সংবাদদাতা

উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর চাপের মুখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় সাত দিনব্যাপী সোলায়মান শাহ লেংটার মেলা শুরুর দুই দিন পর বন্ধ ঘোষণা করা হয়েছে। ১লা এপ্রিল, বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ওরসের মেলা বন্ধ ঘোষণা করে মাইকিং করা হয়। এর আগে ৩১শে মার্চ, মঙ্গলবার বিকেলে প্রশাসনের অনুমতি ছাড়াই ১০৭তম লেংটার ওরস ও মেলা শুরু হয়।

উগ্রবাদীদের দাবি, মেলায় মাদক কেনাবেচা ও সেবনের পাশাপাশি অশ্লীল নৃত্যের আসর বসানো হয়। যদিও স্থানীয়রা জানান, এই মেলায় অশ্লীলতার কোনো কিছু হচ্ছে না। কিন্তু উগ্রবাদী জঙ্গি ও মাজার বিরোধিরা দীর্ঘদিন ধরে এই মেলার বিরুদ্ধে লেগেছে।

উল্লেখ্য, উপজেলার বদরপুর এলাকায় আধ্যাত্মিক সিদ্ধপুরুষ হিসেবে পরিচিত হযরত সোলায়মান শাহ (র.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মৃত্যুবরণ করেন। এর পরই তার অনুসারীরা প্রতিবছর ওই এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে মেলার আয়োজন করে। এ বছর ১০৭ তম ওরস ও মেলার আয়োজন করা হয়েছিল। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরের হিসেব অনুযায়ী ৭ দিনের এ মেলায় লাখো লোকের সমাগম হয়। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হাজার হাজার ব্যবসায়ী। কারুপণ্য, নিত্যপ্রয়োজনী পণ্য, হস্তশিল্পজাত পণ্য ছাড়াও মিষ্টান্নের দোকান বসে মেলায়।

১লা এপ্রিল, বুধবার দুপুরে মেলায় ঘুরে দেখা গেছে, হাজার হাজার মানুষের ভিড়। তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলা। আশেকান-ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। মাজারের পশ্চিম দিকে পুকুরের পাড়, বাগান ও বেড়িবাঁধ এলাকায় ভক্তবৃন্দ গানবাজনায় ব্যস্ত। ভক্তিমূলক গানের কারণে এক অনন্য পরিবেশ তৈরি হয়।

আজিজুর রহমান নামে স্থানীয় একটি মাদ্রাসার উগ্রবাদী শিক্ষকের দাবি, মাজার বেদাত, শিরকের স্থান। লেংটার মেলার নামে এখানে নাচগানের আসর চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গানবাজনায় পরিবেশ নষ্ট হচ্ছে কীভাবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামে গানবাজনায় নিষেধাজ্ঞা আছে। সোলায়মান লেংটার নামে শিরিকি চলছে। সব ভেঙে-পুড়িয়ে দিতে হবে।

পুলিশ জানায়, মেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পোশাকধারী অর্ধশত পুলিশ সদস্য এবং সিভিল পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য কাজ করছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘আজ সন্ধ্যায় বন্ধ করার জন্য মাইকিং করা হয়।’

উগ্রবাদীদের চাপের মুখে মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি ওসি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মতলবের সোলায়মান শাহ লেংটার মেলা অনেক বড় মেলা। জেলা প্রশাসন থেকে মেলার অনুমোদন দেওয়া হয়নি। তাই আগামীকাল থেকে মেলা বন্ধ হবে। আজ সন্ধ্যা এ ঘোষণা করা হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে ১০৭তম লেংটার ওরস ও মেলার প্রথম দিনে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে উগ্রবাদী জঙ্গিরা। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন কাউকে আটক করতে সক্ষম হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host