1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

খোলা বাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীর ৭ দিনের জেল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২ সময় দর্শন
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী কেশব রায়।

পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলাবাজারে পেট্রোল বিক্রি করায় কেশব রায় নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কেশব রায় উপজেলার সোনাহার ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন মোটরপার্টস ব্যবসায়ী।

প্রশাসন জানায়, মোটরপার্টসের দোকানে ৩০০ টাকা লিটার দরে অবৈধ পথে তেল বিক্রি করছে। অভিযান পরিচালনা করে ব্যবসায়ী কেশব রায়কে অবৈধভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ও আইন লঙ্ঘন করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায়’ বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ইউএনও ও ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, অভিযানে ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তেলের অবৈধ মজুতরোধ ও দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host