1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জামালপুরে শ্বশুরের আঘাতে প্রাণ গেল জামাইয়ের, আটক ৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

 জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বশুরসহ তার বাড়ির স্বজনদের মারধরের শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে  ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিমের (৫০) বাড়ি একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে পাঁচ বছর আগে নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সঙ্গে শামীমের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে বুধবার রাতে বিষয়টি মীমাংসার জন্য নিহত আব্দুল হাকিমের বাড়িতে সালিসে বসে। এসময় দুই পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে শামীমের শ্বশুরসহ অন্যরা আব্দুল হাকিমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ‘পারিবারিক বিরোধের জেরে মারামারিতে আহত হয়ে আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host