1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

জ্বালানি তেলের তীব্র সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী স্পিডবোট চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে জেলার লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি উপজেলার পথে স্পিডবোট চলাচল বন্ধ করে দেন চালকরা। এর আগে ১৫ মার্চ জ্বালানি তেল সংকটে একদিন স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

চালকরা জানিয়েছেন, পাম্প থেকে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে বাধ্য হয়ে স্পিডবোট বন্ধ রাখতে হয়। এদিকে জ্বালানি সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। শহরের ফিশারি ঘাটের স্পিডবোট চালক মো. সিদ্দিক বলেন, “একটি বোট রাঙামাটি থেকে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে লংগদুতে যেতে প্রায় ৩৫ লিটার পেট্রোল দরকার হয়। “কিন্তু পাম্প থেকে দেওয়া হয় মাত্র ১০ লিটার। এতে তো স্পিডবোট চালানো সম্ভব না। তাই বাধ্য হয়ে আমরা বোট চালানো বন্ধ রেখেছি।” লংগদু উপজেলার বাসিন্দা মো. শুক্কুর আলী বলেন, “সোমবার সন্ধ্যায় আমার শ্যালিকার ডেলিভারি জনিত সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঘাটে এসে শুনি তেল সংকটে স্পিডবোট বন্ধ। “পরে সেনাবাহিনীর কাছ থেকে ২০ লিটার তেল নিয়ে ছোট একটি স্পিডবোটে করে রাত ১০টার দিকে রাঙামাটি শহরে পৌঁছাই। সেখানে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে রোগীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করানো হয়। তবে সন্তানটি মৃত পাওয়া যায়। বর্তমানে রোগীর অবস্থা সংকটাপন্ন।” তিনি বলেন, “আমরা যারা কাপ্তাই লেকে যাতায়াত করি তাদের জরুরি প্রয়োজনে স্পিডবোট একটি গুরুত্বপূর্ণ বাহন। এখন তেল সংকটে যদি এই পরিবহন বন্ধ থাকে তাহলে ভোগান্তি বেড়ে যাবে। প্রয়োজনে অল্প সংখ্যক স্পিডবোট সচল রাখার দরকার। যাতে জরুরি প্রয়োজনে উপকার হয়।” রাঙামাটি ফিশারি ঘাটের স্পিড বোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, রাঙামাটি থেকে প্রতিদিন ১৫ হতে ২০টি স্পিডবোট বিভিন্ন নৌপথে চলাচল করে। কিন্তু তেল সংকটের কারণে সকাল থেকে আবার স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে। পাম্পগুলো থেকে যে পরিমাণ তেল পাওয়া যায় তা দিয়ে স্পিডবোট চালানো কঠিন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলনে, জ্বালানি সংকট সমাধানের চেষ্টা চলছে। তেলের অভাবে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে ১৫ মার্চ জ্বালানি তেল সংকটের কারণে একদিন কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরদিন প্রশাসনের সহায়তায় সচল করা হলেও ১৫ দিন পর আবার একই কারণে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন চালকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host