1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

এমপিকে শিশির মনিরের চিঠি, ঈদের ১০ দিন পরও পৌঁছায়নি প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪০ সময় দর্শন

ঈদুল ফিতরের ১০ দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয়দের কাছে না পৌঁছানোয় সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির

মঙ্গলবার (৩১ মার্চ) জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির এ চিঠি দেন। তিনি সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসন থেকে দলটির প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের প্রায় ১০ দিন অতিবাহিত হলেও দিরাই ও শাল্লা উপজেলার অনেক সুবিধাভোগীর হাতে এখনো সরকারের দেওয়া ঈদ উপহার পৌঁছেনি। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

বিষয়টির গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন শিশির মনির। তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে ভুক্তভোগীরা দ্রুত তাদের প্রাপ্য সহায়তা পেতে পারেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিশির মনিরের মিডিয়া সেলের পক্ষ থেকে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host