1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের গুদাম থেকে শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যা- দাবি পরিবারের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

চট্টগ্রামে হাটহাজারীতে নিখোঁজের দুইদিন পর আরেফিন আকতার (১১) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের ইসহাক কলোনী এলাকার একটি তুলার ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি ঐ এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রবিউল ইসলাম ও আমেনা বেগমের কন্যা। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, গত ২৬শে মার্চ দুপুরে আমান বাজার ভাড়া বাসা থেকে আরেফিন আকতার নামে এক শিশু নিখোঁজ হয়। এরপর সবখানে খোঁজ করে না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এদিকে ২৮শে মার্চ, শনিবার দুপুর দেড় টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ওই ফ্যাক্টরিতে গিয়ে নিখোঁজ আরেফীনের মুখ থেতলানো লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ। নিহত শিশুর পরিবারের দাবি তাদের শিশু কন্যা আরেফিন আকতারকে একই কলোনির ভাড়াটিয়া ফয়সাল ধর্ষণের পর হত্যা করে লাশ লুকিয়ে রেখেছিলো। তারা তাদের মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেছে। অভিযুক্ত ফয়সাল বছরখানেক আগে বরিশাল থেকে এসে আমান বাজার বনফুলের পেছনে ওই কলোনিতে ভাড়াটিয়া হিসাবে থাকা শুরু করে।

ঘটনাস্থলে থাকা হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুর রহমান বিকাল ৩ টায় জানান, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host