1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ এপ্রিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫০ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৬ এপ্রিল প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন আজ রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির উপসচিব বলেন, আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোর জোটগতভাবে নির্বাচন করবে নাকি করবে না, সে বিষয়ক কার্যক্রম শেষ করে। তার পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ৫ এপ্রিল ৩০ কার্যদিবস শেষ হবে এবং ৬ এপ্রিল সংরক্ষিত নারী আসন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি জানান, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সেই হিসাবে আগামী ১৪ মে’র আগে যেকোনো দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেছিলেন, ‘রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন করে ফেলব আমরা। এজন্য ঈদের আগেই এই নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।’

তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় তপশিল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আজ রাতে সমকালকে বলেন, কবে নাগাদ এই তপশিল হতে পারে, সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেননি তারা।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদে অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এরপর ইসি সচিবালয় রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোটার তালিকা চূড়ান্ত করে। পরবর্তীতে ইসির বৈঠকে অনুমোদনের পর নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। দল ও জোটগুলো তাদের বরাদ্দকৃত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়। ফলে অনেক সময় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আইন অনুযায়ী, সংসদে প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে প্রতিটি দলের নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়। সাধারণত প্রাপ্ত আসনের বিপরীতে প্রতি ৬টি সাধারণ আসনের জন্য একটি করে নারী আসন পায় বিজয়ী দলগুলো।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে আদালতে রিট মামলা চলমান থাকায় আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রেখেছে ইসি।

বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পেয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুইটি আসন। খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণসংহতি আন্দোলন- এই পাঁচটি দল পেয়েছে একটি করে আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন। এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সংসদে দলটির বর্তমান প্রতিনিধি সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে। এছাড়া বৈধ প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এই হিসেবে বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা ১টি আসন পাবে (যদি জোট করেন)। এনসিপি পাবে ১টি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না। তবে জোট করলে পাবে ১টি আসন। এক্ষেত্রে বিএনপির আরও একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি। আবার জোটগতভাবে যদি নির্বাচন করে তাহলে বিএনপি ৩৫টি আসনই পাবে। তবে জামায়াতের দু’টি আসন বৃদ্ধি পেয়ে ১৩টি হবে।

সারা বছর মৃত ভোটারের নাম কর্তনের কর্মপন্থা খুঁজছে ইসি
সারা বছর ধরে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের সিদ্ধান্ত নিলেও কর্মপন্থা নির্ধারণের উপায় খুঁজছে ইসি। এজন্য আগামী মঙ্গলবার বৈঠকে বসবে সংস্থাটি।

রোববার ইসির জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ সূত্রে আরও জানা গেছে, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সম্প্রতি সারা বছর ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের সিদ্ধান্ত নেয় ইসি। ইতোপূর্বে এ কাজটি সম্পন্ন করা হতো কেবল বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের সময়। এতে অনেক বিলম্ব হয়। ফলে মৃত ভোটারের নামে ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়ম হওয়ার আশঙ্কা থেকে যায়। যে কারণে সারা বছরই কাজটি করার সিদ্ধান্ত হয়।
গত বছর ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখের মতো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host