1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার, দাবি মেনে নিয়েছে প্রশাসন: ৮ জেলায় তেল সরবরাহ স্বাভাবিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে প্রশাসনের আশ্বাসের পর। ফলে বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ আবারও স্বাভাবিক হতে শুরু করেছে, এতে স্বস্তি ফিরেছে পরিবহন খাতসহ সাধারণ মানুষের মাঝে।
এর আগে নীলফামারীতে মাত্র ১৩ লিটার তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। এ ঘটনাকে অন্যায্য আখ্যা দিয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর (দিনাজপুর) শাখার উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতির ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে রংপুর বিভাগের আট জেলায় পেট্রোল, ডিজেল ও অকটেনের সংকট দেখা দেয় এবং গণপরিবহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, সড়ক-মহাসড়কে চালক ও সহকারীদের বিরুদ্ধে প্রায়ই হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সামান্য ঘটনাতেও কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হন।
পরবর্তীতে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রশাসন আলোচনায় বসে এবং বিষয়টি সমাধানে আশ্বাস প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
কর্মবিরতি প্রত্যাহারের পরপরই পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে পুনরায় জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম শুরু হয়। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা।
শ্রমিক নেতারা জানিয়েছেন, প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন হলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি এড়ানো সম্ভব হবে। তবে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যে সংকট তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা দ্রুত ও স্থায়ী সমাধানের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host