1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

 

মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি,

রোববার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের সিএফসি ক্যাফে এ সংবাদ সম্মেলন করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক (অঃ দাঃ),এ কে এম ওয়াহিদুজ্জামান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, সম্প্রতি আমার বিরুদ্ধে কিছু মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আমি দৃঢ়ভাবে বলতে চাই-এই অভিযোগগুলো আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা এবং আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার একটি অপচেষ্টা মাত্র।

দীর্ঘদিন ধরে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি।
গত ৯ মার্চ আমার বিরুদ্ধে মানববন্ধন করে,অফিসের সিলভিয়া নাসরিন ,লুনা বেগম ও সাইফুল ইসলাম।
এধরনের মিথ্যা অভিযোগ শুধু আমার ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে।

আমি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি
এই অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা হোক।
প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক একই সাথে তিনি গণমাধ্যমের বন্ধুদের ,যে কোনো সংবাদ প্রকাশের আগে তা যাচাই-বাছাই করে সত্য তথ্য তুলে ধরার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host