স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
রাজশাহী ও খুলনাসহ দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ১১ কর্মকর্তাকে এ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটরা হলেন- রাজশাহী জেলায় কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলায় মিজ লুৎফুন নাহার, খুলনা জেলায় মিজ হরে জান্নাত, মাদারীপুর জেলায় মিজ মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মো. আবু সাঈদ, চাঁদপুর জেলায় আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জ জেলায় জি.এম. সরফরাজ, নরসিংদী জেলায় ইসরাত জাহান কেয়া, মেহেরপুর জেলায় মিজ শিল্পী রানী রায়, লালমনিরহাট জেলায় মুহ. রাশেদুল হক প্রধান, বান্দরবান জেলায় মো. সানিউল ফেরদৌস।
এসব কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্বে ছিলেন। এই ১১ জেলায় কর্মরত ডিসিদের জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।






