সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে পেশ করা হবে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি হবে প্রথম বাজেট ঘোষণা।
এ উপলক্ষে প্রায় ৯ লাখ কোটি টাকার একটি বড় বাজেট প্রস্তুত করতে যাচ্ছে সরকার। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাজেটে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে। এখানেই পে স্কেলের বিষয়টি থাকবে কিনা- তা নিয়ে ধন্ধে পড়েছেন সরকারি চাকরিজীবীরা।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে সৃষ্ট নানা প্রেক্ষাপটে প্রশাসনে চাপা অসন্তোষ তৈরি হয়েছে; যা আগামীতে অস্থিরতায় রূপ দিতে পারে- এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সূত্র বলছে, পে-স্কেল ইস্যুতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দফতরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হতে পারে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ মোকাবিলায় সরকার চ্যালেঞ্জের মুখে রয়েছে; এমন অবস্থায় নতুন করে আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পে-স্কেল ইস্যুতে সরকারি চাকরিজীবীদের ওপর নেতিবাচক প্রভাব ঠেকাতে এটি রিভিউ করার ঘোষণা দিয়েছে। এরইমধ্যে শুরু হওয়া ইরান যুদ্ধ দীর্ঘ হলে সংকট আরও বাড়বে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। তবে এখনই তা সম্ভব নয়। এজন্য আরও সময় লাগবে।