মহান স্বাধীনতা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় বাঙালির মুক্তির চূড়ান্ত লড়াই। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় লাল-সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম একটি দেশ-বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ এক গৌরবময় দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি স্বাধীনতার চেতনার প্রতীক। এই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।







