তেরখাদা প্রতিনিধি :
দেশের ৪৮টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। (১৫ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রূপসা উপজেলার এস এম মনিরুল হাসান (বাপ্পী)। মনিরুল হাসান বাপ্পী রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি। তিনি রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেন এবং জামায়াত সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন।
সরকার মনে করছে, এই নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— খুলনা, এস এম মনিরুল হাসান (বাপ্পী), বাগেরহাটে শেখ মোহাম্মদ টাকি হোসেন, মেহেরপুরে নূরজাহান খোকন, মাগুরায় আলী আহসান, ঝিনাইদহে মো. তৌফিক আহমদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, নড়াইলে মো. আবুল মজিদ, পটুয়াখালীতে মোহাম্মদ তোহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রামে মো. সোহেল হোসেন কায়রাবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মাহবুব হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহসানুল হক, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুন রশিদ, নওগাঁয় মো. আবু বকর সিদ্দিক, রাজশাহীতে মো. একরামুল আলম।
এ ছাড়া জেলায় জেলায় আরও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।