1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড. আব্দুল মঈন খান 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৮ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি রক্ষা করে আজকে আপনাদের কাছে ঈদ উপহার পৌছে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ উপলক্ষে ত্রাণ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-২ (পলাশ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ” আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপিকে। যার ফল এখন আপনারা পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন।

আমরা ১৭ বছর আগে রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুরু করেছিলাম। কিন্তু এ ১৭ বছরে সে কাজ থমকে ছিলো। থমকে যাওয়া কাজ আমরা পুনরায় শুরু করবো।

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। বেদে সম্প্রদায় আমাদের সমাজের একটি অবহেলিত অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।”

তিনি আরও বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। যতদিন আমরা মানুষের পাশে থাকতে পারবো, ততদিনই আমাদের রাজনীতি অর্থবহ হবে। বিশেষ করে ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

এসময় তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক আহমদের সভাপতিত্বে পলাশ উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত উপহার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া একই দিনে গুচ্ছগ্রামের শিমুলেরটেক আবাসন প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী ত্রান তহবিলের সাহায্য বিতরণ করেন।

পরে, বেদে সম্প্রদায়ের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host