1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন নিবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে আগে জমা দেওয়া আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে বলে উল্লেখ করেন তিনি।

 

সংসদে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারাদেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তিনি স্পষ্ট করেন, এই নিয়োগ শুধু ইসলাম ধর্মের জন্য নয়; দেশের সব ধর্মের শিক্ষকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, দেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এদিন বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রোববার থেকেই সেই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host