1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য কিশোরেগঞ্জের এক গ্রাম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষীণ চরটেকী গ্রাম এখন কার্যত পুরুষশূন্য। গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামের এক ব্যাক্তি নিহত হওয়ার ঘটনার মামলায় গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রামের পুরুষেরা এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এক সপ্তাহ ধরে গ্রামটিতে এ অবস্থা বিরাজ করছে।

জানা যায়, গত ৬মার্চ ভোরে এক ব্যাক্তি একটি ষাঁড়গরু নিয়ে উপজেলার দক্ষীণ চরটেকী গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এসময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা গরুসহ ওই ব্যাক্তিকে আটক করেন। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যাক্তিকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যাক্তি উপজেলার আলগীরচর গ্রামের হযরত আলীর ছেলে।
 

এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদি হয়ে ওইদিন বিকেলে অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে। ওই মামলায় পুলিশ গ্রামটিতে ওইদিন রাতে অভিযান চালিয়ে শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে ৭ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।

এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে পুরুষ সদস্যরা। ফলে পুরো গ্রাম এখন কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় মানুষ বেকায়দায় পড়েছে। কারণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন নিরীহ ব্যক্তিরাও গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ গ্রামের বেশিরভাগ মানুষ সবজি চাষ করে সংসার চালায়।

এ অবস্থায় ক্ষেতেই সবজি নষ্ট হচ্ছে। বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না। এ পরিস্থিতি অবসানে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিদের তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত নয় এমন নিরীহ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বা হবেও না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host