জামালপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ১২ নং তিতপল্লা ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জনাব আলমগীর কবির, সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সদর থানা ছাত্রদল ও সাবেক সভাপতি, ১২ নং তিতপল্লা ইউনিয়ন ছাত্রদল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। ঈদ সেই ত্যাগ ও সংযমের মহিমা নিয়ে মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি ধনী-গরিব সকল মানুষের মাঝে সমতা ও সহমর্মিতার বার্তা বহন করে। তাই ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশবাসীসহ ১২ নং তিতপল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।