হাতিয়ায় লঞ্চে ধর্ষণের প্রতিবাদের মিছিল শেষে এনসিপি–যুবদলের সংঘর্ষে আহত ৬
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
বুধবার, ১১ মার্চ, ২০২৬
-
৪৩
সময় দর্শন
ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের পাল্টাপাল্টি মিছিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এই মারামারির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্তদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি মিছিল বের করে উপজেলার হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের দিকে যায়। তার উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে আসে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। আহতদের মধ্যে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরবও আছেন। এ ছাড়া ইটের আঘাতে আহত হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক, শাখাওয়াত হোসেন হিরো আহত হয়। আহতরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’গত ৮ মার্চ হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-৪ লঞ্চে ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে। সোমবার (৯ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে।ধর্ষণে অভিযুক্তরা হলেন—হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের মো. সাকিব উদ্দিন এবং একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোটখালী মোহাম্মদ নুরুজ্জামান মিঠু।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর