1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৪ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
রাজধানীর মগবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, সিরিয়াল ধর্ষক ও বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’-এর নেতৃত্বাধীন এক ভয়ংকর ছিনতাইকারী সিন্ডিকেট।
গত ৫ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টার দিকে মগবাজারের এইচপি আরসি (HPRC) হাসপাতালের সামনে এই লোমহর্ষক ঘটনা ঘটে। ভুক্তভোগী আবুল কাশেম স্থানীয় ‘মেডিপ্লাস ফার্মেসি’-এর মালিক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিন রাতেও দোকান বন্ধ করে আবুল কাশেম টাকার ব্যাগ হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। তিনি মগবাজারের এইচপি আরসি হাসপাতালের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মাউরা সায়মনের নেতৃত্বে ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তার পথ রোধ করে।
কিছু বুঝে ওঠার আগেই সায়মন ও তার সহযোগীরা আবুল কাশেমের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা আবুল কাশেমের পেটের ডান পাশে ধারালো চাকু দিয়ে সজোরে আঘাত করে এবং তার কাছে থাকা সারাদিনের বিক্রির টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে আবুল কাশেম তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ছিনতাইয়ের নেপথ্যে সায়মন-তাহের-রিদয় সিন্ডিকেট:
এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, মগবাজার এলাকার বর্তমান ত্রাস এই সিন্ডিকেটের মূল হোতা মাউরা সায়মন। এর আগে একাধিক ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে তাকে যুবদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হলেও এলাকায় সে গড়ে তুলেছে নিজস্ব অপরাধী চক্র।
এই চক্রের অন্যতম সক্রিয় দুই সদস্য হলো ‘ভেজাল তাহের’ এবং ‘কাইল্লা রিদয়’। তারা দীর্ঘদিন ধরে মগবাজার, নয়াটোলা, মধুবাগ ও ওয়ারলেস গেট এলাকায় গভীর রাতে ছিনতাই, মাদক কারবার এবং পথচারীদের জিম্মি করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে।
মাউরা সায়মন ও তার সিন্ডিকেটের সদস্যদের এমন বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে মগবাজার এলাকার সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা।
ছিনতাইয়ের এই ঘটনার পর স্থানীয় থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, “আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গতিবিধি শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত মাউরা সায়মন, ভেজাল তাহের ও কাইল্লা রিদয়কে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে এই চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host