1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬০ সময় দর্শন
ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (৮ মার্চ) সকাল থেকে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাঠে বিএনপি থেকে বহিষ্কৃত এবং সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এ কর্মসূচির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলে প্রশাসন প্রথমে মৌখিকভাবে অনুমতি দেয়।

তবে একই সময় ও একই স্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও ইফতার মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। দুই পক্ষই নির্ধারিত স্থান ও সময় পরিবর্তনে অনড় থাকায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host