1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৮ সময় দর্শন
সংঘর্ষের একপর্যায়ে ভাঙচুর চালানো হয় বিএনপির অফিসে। ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া বাজারে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ এবং বেলপুকুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মমিনের মধ্যে বাঁশপুকুরিয়া দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাজারে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নেয়। মমিনের ভাতিজা খোরশেদ ও জয় বাজারে উপস্থিত হলে আব্দুল ওয়াহিদ মেম্বার, তার বড় ভাই আবু সাঈদ, ছেলে জয় এবং সোহানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এর ফলে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মমিন সমর্থকদের একটি দল বাঁশপুকুরিয়া বাজারে এসে আব্দুল ওয়াহিদ মেম্বারের ভাতিজা আনিসুর রহমানের কীটনাশকের দোকানে ভাঙচুর চালায়। এছাড়া তারা ওয়াহিদ মেম্বারের দলীয় অফিসের একটি ক্যারাম বোর্ড রাস্তায় নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ মো. আরজুন জানান, সংঘর্ষের সূত্রপাত ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি নিয়ে চলমান বিরোধ থেকে হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host