1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ সময় দর্শন
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ নির্বাচনের তফসিল আগামী বুধবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। নির্বাচন কমিশনে চলমান ১১তম কমিশন সভা শেষে এ ব্রিফিং করেন তিনি। সংরক্ষিত নারী আসনের বাটোয়ারা সম্পর্কে জানানো হয়, বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী ১৩টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে ১টি আসন পাবে। ব্রিফিংকালে ইসি সচিব আরও জানান, স্থগিত থাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেরপুর–৩ আসন ও বগুড়া–৬ এর উপনির্বাচনের ভোট নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মনিটর করছে। এছাড়া, চট্টগ্রাম–২ ও ৪ আসনে অনুষ্ঠিত ভোটের ফল আদালতের নির্দেশনা অনুযায়ী ঘোষণা করা হবে বলে জানান আখতার আহমেদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরর্বতী সময়ে ৫০টি নির্বাচনী মামলা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি জানান, নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময় ১ মাস বাড়িয়েছে ইসি। স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে কমিশন নীতিগত সিদ্ধান্তে না জানিয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, অতীতে ইভিএমব্যবহারে দুর্নীতি হয়েছে কি না সেটি তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। এর আগে কোনো মত দেবে না ইসি। যেখানে ৩ টি কমিটি দুদকসহ বিষযটি তদন্ত করছে সেখানে এটি ব্যবহার করার মানে হয় না। আর বিগত জাতীয় নির্বাচনে ইভিএমে অনাস্থা ছিল। এর আগে, ইসির কর্মর্কতারা জানান, সংসদ থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। তফসিল ঘোষণা হলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host