স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার ২৯৬ জনের মধ্যে ২১৯ জন নতুন। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে সেটি নিয়ে আমরা কথা বলেছি। পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আমাদের পার্লামেন্ট দেখে জাতি বলবে– আমরা এমন একটি পার্লামেন্ট চেয়েছিলাম।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অতীতের খারাপ কালচার যেগুলো হয়েছে, মানুষের নেতিবাচক ধারণা যে সৃষ্টি হয়েছে সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব ইনশাআল্লাহ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। দুই দিনের এ কার্মশালা শেষ হচ্ছে আজ শনিবার।






